ঢাকাThursday , 25 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুগন্ধি চালে আয় সাড়ে চার হাজার মিলিয়ন ডলার

Link Copied!

tofayelঅর্থনৈতিক প্রতিবেদক : গত ২০১৩-১৪ অর্থবছরে বিভিন্ন দেশে সুগন্ধি চাল রফতানিতে ৪ হাজার ৮৪৮ দশমিক ৩৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
তোফায়েল আহমেদ বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার সুগন্ধি চাল রফতানি করে ইটালি থেকে ১ হাজার ৬৫৬ দশমিক ৫৪ মিলিয়ন মার্কিন ডলার, সৌদি আরব থেকে ১ হাজার ১৬৭ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার, যুক্তরাষ্ট্র থেকে ৭২০ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।’
তিনি বলেন, ‘এছাড়া মালয়েশিয়া থেকে ২৮৪ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার, অস্ট্রেলিয়া থেকে ২৬৬ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার, সিঙ্গাপুর থেকে ২০৫ দশমিক ৬১ মিলিয়ন মার্কিন ডলার এবং কানাডা থেকে ১১৭ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। এছাড়া শ্রীলংকায় জি টু জি পর্যায়ে ২৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল রফতানি করা হয়েছে।’