ঢাকাThursday , 25 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিম্মি উদ্ধারে মার্কিন নীতি পরিবর্তন

Link Copied!

obamaআর্ন্তজাতিক ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে জিম্মি হওয়া মার্কিন নাগরিকদের উদ্ধারে সরকারি নীতিতে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার ঘোষিত সংশোধিত এই নীতি অনুযায়ী,জিম্মিকারীদেরকে মুক্তিপণ দিতে পারবে জিম্মিদের পরিবার।
এছাড়া জিম্মিদের ছাড়িয়ে আনতে তাদের পরিবার মুক্তিপণ দিতে চাইলে এখন থেকে আর তাদেরকে বিচারের আওতায় আনার ভয় না দেখাতে পারবেন না প্রশাসনিক কর্মকর্তারা।
জঙ্গি দলগুলোকে কোনোরকম ছাড় না দেয়ার দীর্ঘ মার্কিন নীতির কারণে সমালোচিত হয়েছেন ওবামা। জঙ্গি নীতি অনুযায়ী, কোন মার্কিনি বিদেশে অপহরণের শিকার হলে পরিবারের সদস্যরা তাদের মুক্তির জন্য কোন মুক্তিপণ দিতে পারতেন না। এমনকি মুক্তিপণ দেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কর্মকর্তারা বিচারের আওতায় আনার ভয় দেখাতেন। গত বছর কয়েকজন মার্কিন জিম্মির মৃত্যুর পর এ পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছিল।
ওবামা বলেন, ‘এই পরিবারগুলি এমনিতেই অনেক যন্ত্রনা সহ্য করেছে এবং তাদেরকে কখনওই তাদের সরকারের অবহেলা অথবা হয়রাণির শিকার হতে দেয়া উচিৎ নয়। সর্বশেষ আমরা যে কাজটি করেছি হুমকি দিয়ে এই পরিবারগুলির যন্ত্রনা আরও বাড়িয়ে তুলেছি।’
তবে যুক্তরাষ্ট্র এ নীতি থেকে সরে আসার ফলে জঙ্গিরা মার্কিন নাগরিকদের আরো বেশি করে জিম্মি করবে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ব্যাপারে ওবামা বলেছেন, তার সরকার অপহরণের বিষয়ে জঙ্গিদের কোন ধরণের ছাড় দেয়ার নীতি থেকে সরে আসেনি। তবে এখন থেকে পুলিশ অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারবে।