ঢাকাThursday , 25 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হিলারিই হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট!

Link Copied!

Hillary-Clintonআন্তর্জাতিক ডেস্ক : ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ২০১৬ সালের নির্বাচনে খুব শক্তিশালী অবস্থানে রয়েছেন এবং তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। তার নেতৃত্বগুণের প্রতি দেশটির বেশিরভাগ ভোটারের সমর্থন রয়েছে।
ওয়ালস্ট্রিট জার্নাল ও এনবিসি নিউজ পরিচালিত সর্বশেষ জরিপে এ তথ্য ওঠে এসেছে। খবর টাইম অব ইন্ডিয়ার।
হিলারি যদি সত্যি সত্যি নির্বাচিত হন তা হলে তিনিই হবেন পরাক্রমশালী দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট।
হিলারি ক্লিনটন চলতি মাসে তার সর্বশেষ সমাবেশের পর এই জরিপ চালানো হয়।
জরিপে দেখা গেছে, ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় সমর্থনের দিক থেকে হিলারি এগিয়ে রয়েছেন।
ডেমোক্রেটিক দলের প্রাইমারি ভোটারদের তিন চতুর্থাংশ বলছেন, তাদের প্রথম পছন্দ হিলারি। মাত্র ১৫ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে বার্নি স্যান্ডার্সের প্রতি।
৬৭ বছর বয়সী হিলারি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
ডেমোক্রেট দলীয় প্রাইমারি ভোটারদের ৯২ শতাংশ বলছেন, তারা হিলারিকেই সমর্থন দেবেন। মাত্র ৮ শতাংশ বলছেন তারা হিলারিকে সমর্থন করতে পারছেন না।
সংবাদদাতারা বলছেন, কোনো প্রার্থীর পক্ষে এতো বেশি প্রাইমারি ভোটারের সমর্থন সাধারণত দেখা যায় না।
তবে হিলারি যে কেবল ডেমোক্রেট দলের প্রাইমারি ভোটারদের মনই জয় করেছেন তা নয়। জরিপে দেখা যায়, ২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে তিনি সফল হতে চলেছেন। সাধারণ ভোটাররা তার নেতৃত্বগুণকে বিবেচনায় নিচ্ছেন।
১০০০ ভোটারের মধ্যে ওই জরিপ চালানো হয়।
এতে দেখা যায়, ৪৮ শতাংশ ভোটার হিলারিকে সমর্থন দিয়েছেন। আর ৪০ শতাংশ ভোটার সমর্থন দিয়েছেন তার প্রতিপক্ষ রিপাবলিকান দলের জেব বুশকে। সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের ভাই হচ্ছেন জেব বুশ।
অন্যদিকে ফ্লোরিডা সিনেটর মার্কো রুবির বিপরীতে হিলারির প্রতি সমর্থন হচ্ছে ৫০ শতাংশ ভোটারের। রুবির প্রতি সমর্থন রয়েছে ৪০ শতাংশ ভোটারের।
আবার উইসকনসিনের গভর্নর স্কট ওয়াকারের বিপরীতে হিলারি সমর্থন হচ্ছে ৫১ শতাংশ ভোটারের। স্কটের প্রতি সমর্থন রয়েছে মাত্র ৩৭ শতাংশ ভোটারের। মোট কথা রিপাবলিকান ও ডেমোক্রেট সব দলের প্রার্থীদের মধ্যে তিনি এগিয়ে রয়েছেন জনসমর্থনের দিক দিয়ে।
জরিপে বলা হয়, আগামীতে রিপাবলিকান থেকে নাকি ডেমোক্রেট থেকে প্রেসিডেন্ট হবে তা নিয়েই মূলত মার্কিন জনগণ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন।
ওয়ালস্ট্রিট জার্নালে বলা হয়, জরিপে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি প্রার্থী হিসেবে যে শক্ত অবস্থানে রয়েছেন তার একটি চিত্র উঠে এসেছে।