ঢাকাThursday , 25 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেদারল্যান্ডের টেলিভিশনে মহানবী কার্টুন প্রদর্শিত

Link Copied!

gitআর্ন্তজাতিক ডেস্ক : শেষ পর্যন্ত টেলিভিশনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্টুন প্রদর্শণ করেই ছাড়লেন নেদারল্যান্ডের চরম ডানপন্থি ও ইসলামবিরোধী নেতা গির্ত ইউল্ডার্স। বুধবার দেশটির একটি জাতীয় টেলিভিশনে এ কার্টুন প্রদর্শিত হয়।
এর আগে গত সপ্তাহে টিভিতে রাজনীতিবিদদের জন্য রাখা সময়ের মধ্যে মহানবীর কার্টুন প্রদর্শণের ঘোষণা দিয়েছিলেন ইউল্ডার্স। তবে টেলিভিশন কর্তৃপক্ষ এতে বাঁধা দিলে এটি প্রচারিত হয়নি।
বুধবার ডাচ ন্যাশনাল টেলিভিশনে প্রায় তিন মিনিটের এই ভিডিও চিত্রটি প্রদর্শিত হয়। ভিডিও প্রচারের বিষয়ে ইউল্ডার্স দাবি করেছেন, ‘এটি তার বাক স্বাধীনতার বহিঃপ্রকাশ।
ভিডিওর প্রথমে উইল্ডার্স বলেন, ‘ ইসলাম ও জঙ্গিরা চায় না আমরা এ কার্টুন প্রদর্শণ করি। তবে সন্ত্রাস ও সহিংসতা বাক স্বাধীনতার ওপর জয়ী হতে পারে না। এ কারণে জঙ্গিরা আমাদের যা করতে বাঁধা দেবে আমাদের তাই করতে হবে।’
চারদিন আগে একই ভিডিও ইউটিউবে আপলোড করেছিলেন ইউল্ডার্স। ভিডিওতে দেখানো চিত্রগুলি চলতি বছর যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক প্রদর্শিত দেখানো হয়েছিল।