ঢাকাThursday , 25 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্প মোকাবেলায় ১৩৮১ কোটি টাকার প্রকল্প অনুমোদন

Link Copied!

cabinetঅর্থনৈতিক প্রতিবেদক : বিশ্বব্যাংকের সহায়তায় ভূমিকম্প মোকাবেলায় সরকারি সংস্থার দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৩৮১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ‘আরবান রেজিলিয়েন্স’ প্রকল্পসহ ২ হাজার ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ৭ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিয়মিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘একনেক বৈঠকে ২ হাজার ৩ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে ৭ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ৬৫২ কোটি ৮৩ লাখ, প্রকল্প সাহায্য ১ হাজার ৩৩২ কোটি ১০ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয় করা হবে।’