ঢাকাThursday , 25 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কিছুক্ষণের মধ্যে রাজ্জাক দেশে ফিরে আসবেন

Link Copied!

kamalনিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বরেছেন ‘অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনতে মিয়ানমারের মংডুতে বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকে চলছে। কিছুক্ষণের মধ্যেই রাজ্জাক দেশে ফিরে আসবেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজার ইস্পাহানী স্কুল এ্যান্ড কলেজে মাদকবিরোধী এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মিয়ানমারের নিজস্ব আইন রয়েছে। হয়তো বা তাদের আইনের কারণেই একটু কাল-বিলম্ব হয়েছে। তারপরও আমরা কূটনৈতিক ততপরতা চালিয়েছি। পতাকা বৈঠক চলছে। দু’পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে কিছুক্ষণের মাধ্যেই বিজিবি নায়েক রাজ্জাককে দেশে ফিরিয়ে আনা হবে।
বিজিবির এই সদস্যকে ফিরিয়ে আনতে দেরি হওয়া সরকারের কূটনৈতিক ব্যর্থতা কিনা- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি ব্যর্থতার কোনো বিষয় নয়। প্রতিবেশি দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে মায়ানমারের ভাল সম্পর্ক রয়েছে। এই ঘটনা দুই পক্ষ্যের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই হয়েছে।’
তিনি বলেন, ‘নাফ নদীতে বাংলাদেশ ও মায়ানমারের সীমানা রয়েছে। সেখানে বিজিবি ট্রলারে টহল দেয়ার সময় মায়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর-বিজিপির সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে গোলাগুলি হয়। এক পর্যায়ে রাজ্জাক তাদের হাতে আটক হয়।’
এর আগে মাদক বিরোধী এক আলোচনা সভায় তিনি বলেন, ‘বর্তমানে ফেন্সিডিল ও ইয়াবা মায়ানমারের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বিজিবি খুব ভাল কাজ করছে। আশা করছি খুব শীগিগিরই এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।’
এসমউ উপস্থিত তথ্য সচিব মরতুজা আহমেদ অভিযোগ করে বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ‘প্রিজামসন’ (কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার)-সহ যাবজ্জীবনের মতো কঠোর শাস্তি থাকলেও, শাস্তির তুলনায় এসব মামলায় খালাস প্রাপ্তির সংখ্যা বেশি।’
মাদকদ্রব্য ও নেশা বিরোধী সংস্থা (মানস) এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক অরুপ রতন চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. ফারুকী খান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান তালুকদার প্রমুখ।