আন্তর্জাতিক ডেস্ক : আর্মেনিয়ায় বিদ্যুতের দাম বাড়ার কারণে রাস্তায় নেমে এসেছে সকল শ্রেণির মানুষ। রাজধানী জেরেভানে পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে। মঙ্গলবার বিকেলে প্রায় ৬০০০ বিক্ষোভকারীর একটি দল পদযাত্রায় রাষ্ট্রপ্রধানের ভবনের দিকে যেতে সচেষ্ট হয়। পথে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামি অগাস্ট মাস থেকে আবাসিক ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুতের দাম ১৭ থেকে ২২ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশটির জনগণের বিচারের এটি অমানবিক সিদ্ধান্ত।
রাষ্ট্রপ্রধানের বাসভবনের দিকে পদযাত্রা কালে পুলিশ জলকামান নিয়ে চড়াও হয় বিক্ষোভকারীদের ওপর। ছত্রভঙ্গ করে দেয়। অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করে।
আর্মেনিয়ার বিদ্যুৎ-উৎস রাশিয়ার ওপর নির্ভরশীল এবং বিদ্যুৎ সরবরাহে পরিচালিত হয় রুশ প্রতিষ্ঠান দ্বারা। সম্প্রতি রাশিয়া বিবিধ অবরোধের কবলে পড়ায় অর্থনৈতিক প্রতিসাম্য আনার জন্যে বিদ্যুতের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেয়া হয়। এবং আর্মেনীয় প্রশাসনও একে যুক্তিযুক্ত বলে ঘোষণা করেছে।
জেরেভানের কেন্দ্রীয় স্বাধীনতা চত্বর এখনও উত্তপ্ত হয়ে আছে। নতুন বিক্ষোভকারী যুক্ত হয়েছে। নতুন পুলিশও এসেছে। পরিস্থিতি যুদ্ধংদেহী।

