ঢাকাWednesday , 24 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টোকিওতে ৬.৯ মাত্রার ভূমিকম্প

Link Copied!

bumi-kompoআর্ন্তজাতিক ডেস্ক : জাপানের টোকিও শহরের দক্ষিণ অংশে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ। তবে ওই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
জাপানের আবহাওয়া দপ্তর প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ছয় দশমিক নয় বলে জানিয়েছে। তারা বলছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪শ ৮০ কিলোমিটার। তবে ভূমিকম্পটির মাত্রা ছয় দশমিক তিন বলে উল্লেখ করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ।
জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওই ভূমিকম্পটি আঘাত হেনেছিল টোকিও থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরের প্রশান্ত মহাসাগরীয় ওগাসাওয়ারা দ্বীপের পশ্চিমাঞ্চলে। এসময় ওই অঞ্চলের আরো কয়েকটি দ্বীপেও প্রবল কম্পন অনুভূত হয়েছিল। তবে  টোকিওতে সেসময় হালকা কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।