ঢাকাWednesday , 24 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে দাবদাহে মৃতের সংখ্যা ৮শ ছাড়িয়েছে

Link Copied!

hotআর্ন্তজাতিক ডেস্ক : পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভয়াবহ দাবদাহে মৃতের সংখ্যা ৮শ ছাড়িয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তা এবং হাসপাতাল সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।
গত চার দিনের দাবদাহে করাচিসহ প্রদেশের বিভিন্ন অংশে মারা গেছে ৮১০ জন। এদের মধ্যে করাচিতেই মারা গেছেন কমপক্ষে ৭শ ৮০ জন। প্রদেশের অন্যান্য স্থানে মারা গেছেন আরো ৩০ জন।  স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হাসপাতালের মর্গগুলোতে লাশ উপচে পড়ছে। দাবদাহ মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা না নেয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছে সিন্ধুর প্রাদেশিক সরকার।
জিন্না হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. সিমিন জামালি জানিয়েছেন, তারা বিভিন্ন স্থান থেকে লোকজনের অসুস্থ হওয়া এবং মারা যাওয়ার খবর পাচ্ছেন। দাবদাহে মৃতের সংখ্যা কমার এখনো কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। রাজ্যের সব স্কুল, কলেজ ও সরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রদেশটিতে দাবদাহের পাশাপাশি লোডশেডিংয়ের কারণে অবস্থা মারাত্মক আকার ধারণ করেছে। এখানে তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে ঠেকেছে।
করাচির জিন্না হাসপাতালের নির্বাহী পরিচালক সেমি জামালি আরো জানিয়েছেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসাধীন ২৭৯  জন রোগী মারা গেছেন। দাবদাহে অসুস্থ হওয়ার পর তারা এখানে চিকিৎসাধীন ছিলেন। গত চার দিনে তারা দাবদাহে আক্রান্ত প্রায় তিন হাজার রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন বলেও তিনি জানিয়েছেন।
হাসপাতালগুলোর চিকিৎসক এবং কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। বাড়ানো হয়েছে ওষুধের মজুদ। এছাড়া গরমে অসুস্থদের চিকিৎসা দিতে করাচির বিভিন্ন স্থানে স্পেশাল চিকিৎসা কেন্দ্র চালু করেছে পাকিস্তানের সেনাবাহিনী।