ঢাকাWednesday , 24 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুঁজিবাজারে পতন অব্যাহত

Link Copied!

dseঅর্থনৈতিক প্রতিবেদক : আগের দিনের ধারাবাহিকতায় বুধবার দেশের দুই পুঁজিবাজারে সূচকের পতন অব্যাহত রয়েছে। এদিন উভয় বাজারে সূচকের পাশাপাশি লেনদেন কমেছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।
বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩২ দশমিক ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫৭ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএস ৩০ সূচক ১৬ দশমিক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৭১৭ দশমিক শূন্য ৪ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৭ দশমিক ৫৯ পয়েন্ট কমে ১ হাজার ৯২ দশমিক ২২ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৭২ কোটি ৮০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে কোটি ৬১ টাকা কম। মঙ্গলবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৩৪ কোট ৫৩ লাখ টাকা। বুধবার লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানির মধ্যে বেড়েছে ১১৪টি, কমেছে ১৬০টি এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৫০ দশমিক ৬৮ পয়েন্ট কমে ৮ হাজার ৩৬৯ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ৫ দশমিক ২২ পয়েন্ট কমে ১ হাজার ৬ দশমিক ৩৪ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ১৬ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে ১১ হাজার ১৩৮ দশমিক ৪৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৩ দশমিক ৫০ পয়েন্ট কমে ১৩ হাজার ৭৪৩ দশমিক ৭৩ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ৪ দশমিক ৪১ পয়েন্ট কমে ৯৭৪ দশমিক শূন্য ৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৯ কোটি ৯০ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে বেড়েছে ৬৩টি, কমেছে ১৩৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর।