ঢাকাWednesday , 24 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ বছরে আমদানি হয়নি কোনো সোনা

Link Copied!

Goldঅর্থনৈতিক প্রতিবেদক : বৈধ উপায়ে গত ৫ বছরে কোনো প্রকার সোনা আমদানি করা হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বুধবার সকালে দশম জাতীয় সংসদের প্রস্তাবিত বাজেট অধিবেশনে টেবিলে উত্থাপিত এমএ হান্নানের লিখিত প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান তিনি।
তোফায়েল আহমেদ বলেন, ‘বিদ্যমান বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন-১৯৪৭ মোতাবেক বাংলাদেশ ব্যাংকের পুর্বানুমোদন গ্রহণপূর্বক বাণিজ্যিক ভিত্তিতে সোনা আমদানি করার সুযোগ রয়েছে। কিন্তু বিগত পাঁচ বছরে বাণিজ্যিক ভিত্তিতে সোনা আমদানির জন্য কোনো প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করেনি।’
‘তাই গত ৫ বছরে বৈধ উপায়ে বাণিজ্যিক ভিত্তিতে কোনো প্রকার সোনা আমদানি করা হয়নি। সুতরাং এ ধরনের সোনা আমদানি থেকে সরকারের কোনো প্রকার রাজস্ব আয়ও হয়নি।’ উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।