ঢাকাWednesday , 24 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজ্জাককে ফেরত আনতে বৃহস্পতিবার পতাকা বৈঠক

Link Copied!

rajjakকক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) হাতে অপহৃত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আব্দুর রাজ্জাককে ফেরত আনার বিষয়ে বৃহস্পতিবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমারের মংডু শহরে উক্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিজিবির পক্ষে ৫ সদস্যের টিমের নেতৃত্ব দেবেন ৪২ বিজিবির অধিনায়ক আবু জার আল জাহিদ।
৪২ বিজিবির অধিনায়ক আবু জার আল জাহিদ জানান, বর্ডার গার্ড অব পুলিশের (বিজিপি) পক্ষ থেকে বিজিবির কাছে এক চিঠির মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি দলের তালিকা চাওয়া হয়েছে। আমাদের তরফ থেকে তালিকাটি পৌঁছানো হয়েছে। পতাকা বৈঠকে বসতে সম্মতি জানিয়ে ২৩ জুন মঙ্গলবার বিকেলে ৪২ বিজিবি সদর দপ্তরে চিঠি পাঠায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
চিঠিতে রাজ্জাককে ফেরতের বিষয়ে পতাকা বৈঠকের দিনক্ষণ নির্ধারণ ও বিজিবির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নাম জানাতে বলা হয় বলে কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এমএম আনিসুর রহমান জানিয়েছেন।
তিনি আরও জানান, বিজিপির ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে থিন কো কো স্বাক্ষরিত একটি চিঠি মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পৌঁছে। চিঠিতে নায়েক রাজ্জাককে ফেরতের বিষয়ে পতাকা বৈঠকের জন্য দিন, তারিখ নির্ধারণের পাশাপাশি পাঁচ সদস্যের বিজিবির প্রতিনিধি দলে কারা থাকবেন তা জানাতে বলা হয়।
উল্লেখ্য, গত ১৭ জুন বুধবার সকালে টেকনাফ সীমান্তের দমমিয়া চেকপোস্টের বিপরীতে লালদিয়া এলাকায় একদল চোরকারবারিকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। এক পর্যায়ে চোরকারবারিরা বিজিবির আওতার বাইরে চলে যায়। এ সময় মিয়ানমারের সীমান্ত পুলিশের সদস্যরা বিজিবির টহল দলের ওপর গুলিবর্ষণ করলে বিজিবির সদস্য বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় বিজিবির সদস্য নায়েক আবদুর রাজ্জাক নাফ নদীতে পড়ে গেলে মিয়ানমারের সীমান্ত পুলিশ তাকে অপহরণ করে নিয়ে যায়। মূলত বিজিপির মুখপত্র ‘দ্যা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ গত বৃহস্পতিবার হাতকড়া পরিহিত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাকের একটি ছবি প্রকাশ করেছিল। সেখান থেকে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।