অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজার থেকে সদ্য অর্থ সংগ্রহ করা কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের শেয়ার লেনদেন আগামী ২৫ জুন বৃহস্পতিবার শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ওইদিন পুঁজিবাজারে ‘এন’ ক্যাটাগরিতে শেয়ার লেনদেন শুরু করবে। ডিএসইতে অলিম্পিক এক্সেসরিজের ট্রেডিং কোড হবে ‘OAL’। আর কোম্পানি কোড হবে ১৩২৩৯। সিএসইতে অলিম্পিক এক্সেসরিজের কোম্পানির স্ক্রিপ আইডি হবে ১৬০৩৩।
এর আগে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) চাহিদার চেয়ে আবেদন বেশি জমা পড়ায় আবেদনকারীদের মধ্যে ২০ মে লটারি ড্র মাধ্যমে শেয়ার বরাদ্দ দেয়া হয়।
কোম্পানিটি ১০ টাকা ফেস ভ্যালুতে ২ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ২০ কোটি টাকা সংগ্রহ করেছে।
২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৩ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভি) ১৬ টাকা ৩৪ পয়সা।

