ঢাকাTuesday , 23 June 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়ললিতার বিরুদ্ধে শীর্ষ আদালতে কর্নাটক সরকার

Link Copied!

Joylolitaআর্ন্তজাতিক ডেস্ক : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকের প্রধান জয়ললিতার হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় কর্নাটক হাইকোর্টের বেকসুর খালাসের রায়কে চ্যালেঞ্জ করেছে কর্নাটক সরকার। মঙ্গলবার হাইকোর্টের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একটি আবেদন জমা দেয়া হয়েছে। আবেদনে জয়ললিতার বেকসুর খালাসকে বেআইনি এবং হাইকোর্টের রায়কে ‘প্রহসন’ বলে উল্লেখ করা হয়েছে।
গত বছর ২৭ সেপ্টেম্বর হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় জয়ললিতাকে চার বছর কারাদণ্ডের নির্দেশ দেয় বেঙ্গালুরুর বিশেষ আদালত। একই সঙ্গে তাকে একশ কোটি টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, ওই দিন সাজা হয় ‘আম্মা’র তিন ঘনিষ্ঠের। তাঁর পালিত পুত্র সুধাকরণ, ঘনিষ্ঠ বান্ধবী শশীকলা নটরাজন এবং আত্মীয়া ইলাবরসিকেও চার বছরের কারাদণ্ড দেয়া হয়। পাশাপাশি তাঁদের ১০ কোটি টাকা করে জরিমানা হয়।
ওই দিনই গ্রেপ্তার করা হয় জয়ললিতাসহ এই চারজনকে। বিচারপতি জন মাইকেল ডি’কুনহার ওই রায়ে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়ে জেলে যেতে হয় ‘আম্মা’কে। তবে বেশি দিন তাঁকে হাজতবাস করতে হয়নি তাকে। পরে শীর্ষ আদালতের রায়ে জামিন পান জয়া। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কর্নাটক হাইকোর্টে চলতে থাকে মামলাও। গত মাসে কর্নাটক হাইকোর্ট তাঁকে বেকসুর খালাসের নির্দেশ দেয়। যদিও, কর্নাটক হাইকোর্টের এই রায় ঘিরে বিতর্ক চলতেই থাকে। যাঁর করা মামলার জেরে জেলে যেতে হয়েছিল তাঁকে, সেই বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী আম্মার খালাসের দিনই জানিয়েছিলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আবেদন করবেন। এ বার সেই পথেই এগোল কর্নাটক সরকার।