অর্থনৈতিক প্রতিবেদক : আগের দিনের ধারাবাহিকতায় মঙ্গলবার দেশের পুঁজিবাজারে লেনদেন বেড়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে বেড়ে দাঁড়িয়েছে ৪৩৪ কোটি টাকা। অপরদিকে ডিএসইতে সূচকের মিশ্রপ্রবণতা থাকলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তা আগের দিনের চেয়ে কমেছে।
বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৫২ পয়েন্ট কমে ৪ হাজার ৪৮৯ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএস ৩০ সূচক শূন্য দশমিক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৩৩ দশমিক ২১ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক শূন্য দশমিক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯ দশমিক ৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৩৪ কোট ৫৩ লাখ টাকা। যা আগের দিনে চেয়ে ৫৪ কোটি লাখ টাকা বেশি। সোমবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৮০ কোটি ৫১ লাখ টাকা।
মঙ্গলবার লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে বেড়েছে ১১৪টি, কমেছে ১৫৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার দর।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৫৬ দশমিক শূন্য ১ পয়েন্ট কমে ৮ হাজার ৪২০ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ৮ দশমিক ৫৬ পয়েন্ট কমে ১ হাজার ১১ দশমিক ৫৬ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৪৩ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১১ হাজার ১৫৪ দশমিক ৫৩ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৮৮ দশমিক ১১ পয়েন্ট কমে ১৩ হাজার ৮২৭ দশমিক ২৩ পয়েন্টে এবং সিএসআই শরীয়াহ সূচক ৩ দশমিক শূন্য ৩ পয়েন্ট কমে ৯৭৮ দশমিক ৫০ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮০ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানির মধ্যে বেড়েছে ৬৮টি, কমেছে ১৩৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর।

