ঢাকাFriday , 19 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জালিয়াতি
জবিতে পরীক্ষা শুরুর আগেই আটক ৩

দৈনিক পাঞ্জেরী
September 19, 2014 11:17 am
Link Copied!

জবি প্রতিনিধিJ0bi-jalioti

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভর্তি পরীক্ষা শুরুর আগেই মোবাইলসহ ৩ পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটককৃতরা হলেন- মানিক চন্দ্র, হোসেন আহাম্মেদ এবং নাজমুল হোসেন।
শুক্রবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাদের আটক করা হয়। ওই তিন শিক্ষার্থীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাসিরুদ্দিন আহাম্মেদ।
তিনি জানান, ওই তিন শিক্ষার্থী ডিজিটাল জালিয়াতি করার জন্য পায়ের সঙ্গে কস্টেপ পেচিয়ে তার সঙ্গে মোবাইল লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অতিক্রম করার চেষ্টা করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হলে শরীর তল্লাশি করে মোবাইল উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের খ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে। তবে পরীক্ষার্থীদের ৩টার মধ্যেই কেন্দ্রে প্রবেশ করার নির্দেশনা দেয়া হয়েছে।