ঢাকাFriday , 19 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

দৈনিক পাঞ্জেরী
September 19, 2014 11:00 am
Link Copied!

ঢাবি প্রতিনিধিDabi

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অধীনে সম্মান প্রথম বর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমেদ শুক্রবার দুপুরে এ ফল প্রকাশ করেন। এবার ‘ক’ ইউনিটে পাসের হার ২১.৫০ শতাংশ।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটার আবেদনকারীরা সংশ্লিষ্ট ফরম জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে পারবেন ২০ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত।
ক ইউনিটের রেজাল্ট জানা যাবে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে। এছাড়া যে কোনো মোবাইল থেকে du>ka>roll টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠিয়েও রেজাল্ট জানা যাবে। ক ইউনিটে আসন সংখ্যা ১ হাজার ৬শ ৪০টি।
এবার ক ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ৮০ হাজার ৪৫২ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭৮ হাজার ২৯৩ জন। এর মধ্যে পাস করেছেন ১৬ হাজার ৮৪০ জন। উত্তরপত্র বাতিল হয়েছে ২৯৮ জনের।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১-১০,০০০ মেধাক্রমের পরিক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে গিয়ে চয়েস ফরম পূরণ করে অক্টোবর মাসের ১৪-২৮ তারিখের মধ্যে সাবমিট করতে হবে।
খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিট (Kha-unit)-এর অধীনে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। খ-ইউনিটে ২,২২১ (দুই হাজার দুইশত একুশ) আসনের জন্য মোট ৪১ হাজার ৯৬০ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৭৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির প্রমাণ পাওয়ায় রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কেন্দ্র থেকে সকালে অয়ন হাসান নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয় বলে জানিয়েছে ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী।