ঢাকাTuesday , 19 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুরস্কে কুর্দি পার্টির অফিসে বোমা, আহত ৬

Link Copied!

internationalআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে কুর্দিপন্থি রাজনৈতিক দল পিপলস ডেমোক্রেটিক পার্টি সংক্ষেপে এইচডিপি’র কার্যালয়ে পৃথক বোমা হামলায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
সোমবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা এবং মেরসিন শহরে এইচডিপি কার্যালয়ে ওই বোমা দুটি বিস্ফোরিত হয়। আদানা কার্যালয়ে একটি পার্সেলে এবং মেরসিন শহরে একটি ফুলের তোড়ায় বোমা দুটি লুকানো ছিল বলে দলের এক কর্মকর্তা জানিয়েছেন।।
তুর্কী সরকার এই হামলার নিন্দা জানিয়েছে। এছাড়া হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু।
দেশটিতে আগামী ৭ জুন আইসসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে এ হামলা উত্তেজনা তৈরি করবে বলে ধারনা করা হচ্ছে।