ঢাকাTuesday , 19 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিলির সাগর তীরে ১৩শ মৃত পাখি

Link Copied!

CHILEআন্তর্জাতিক ডেস্ক : চিলির সাগর তীরে শত শত মৃত পাখি পাওয়ার রহস্যজনক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে চিলি কর্তৃপক্ষ। সোমবার চিলির সাগরতীরে একই সময়ে প্রায় ১৩ শ মৃত পাখি পড়ে থাকতে দেখা যায়।তবে এর সঠিক কারণ এখনো জানা যায়নি।
দেশটির কৃষি ও প্রাণিসম্পদ গবেষণা ( এসএজি) বলছে, মাছ ধরার জালে আটকে যাওয়া বা বার্ড ফ্লুর মতো কোনো রোগের কারনে পাখিগুলোর মৃত্যু হয়ে থাকতে পারে। লেঙ্গা শহরের দক্ষিণাঞ্চলের কালো বালির একটি বীচে রোববার বিকেলে পর্যটকরা মৃত পাখিগুলো দেখতে পান।
ওই বীচে প্রায় শতাধিক লোক মাছ ধরা এবং পর্যটনের ওপর জীবিকা নির্বাহ করেন। এসএজি জানিয়েছে, পড়ে থাকা মৃত পাখিগুলো থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে যেন সেগুলোর মৃত্যুর সঠিক কারণ বের করা সম্ভব হয়। ওই একই জায়গায় ২০১০ সালে প্রায় শতাধিক মৃত পাখি পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।