ঢাকাTuesday , 19 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুখ্যাত রাজাকার আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

Link Copied!

International-Crimes-Tribunal-হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের যুদ্ধাপরাধ মামলার আসামি ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট ইস্যুকৃত কুখ্যাত রাজাকার আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে বানিয়াচং থানা পুলিশ।
মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাজাকার আব্দুর রাজ্জাক বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের মৃত তুহিজ উল্লার ছেলে।
পুলিশ জানায়, ভোরে জেলার বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের আতাংগেরী পাহাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক ভোরে অনত্র পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল বলে পুলিশকে জানিয়েছে।
গত রোববার আর্ন্তাজাতিক অপরাধ ট্রাইব্যুাল-২ রাজ্জাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।