অর্থনৈতিক প্রতিবেদক : দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর ‘বার্ষিক পরিবেশক সম্মেলন-২০১৫’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির মহা-ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. গোলাম কিবরিয়া, বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান জনাব আবু তৈয়ব সিদ্দিকী, বিপণন বিভাগের প্রধান জনাব মালিক মহাম্মদ সাইদ, ব্যবস্থাপক (বিক্রয় ও বিতরণ) জনাব সৈয়দ আবুল কাশেম।
সোমবার সিলেটের রোজভিউ হোটেলের ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল এ অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সুষ্ঠু বিক্রয় মনিটরিংয়ের মাধ্যমে সঠিক ভোক্তা সেবা প্রদান ও বিক্রয় নেটওয়ার্ক আরো সুদৃঢ় করার উপর জোর দেয়া হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আগত পরিবেশক, সেলস কো-অর্ডিনেটর, এরিয়া ম্যানেজার, জোনাল ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সম্মেলন শেষে ডিস্ট্রিবিউটর অব দ্য ইয়ার, ফার্স্ট রানার-আপ এবং ডিষ্টিবিউটর অব দ্য ইয়ার সেকেন্ড রানার-আপসহ অন্যান্য পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়। নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে সম্মেলনের সমাপ্তি ঘোষণা হয়।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মহা-ব্যবস্থাপক পাবনা প্ল্যান্ট জনাব মোহাম্মদ আব্দুল খালেক, উপ-মহা ব্যবস্থাপক উৎপাদন রূপসী প্ল্যান্ট জনাব গোলাম রসুল চৌধুরী, সিনিয়র ব্যবস্থাপক অর্থ ও হিসাব জনাব সরোয়ার হোসেন ও সিনিয়র ব্যবস্থাপক, বিপণন ড. জেসমিন জামান।

