ঢাকাMonday , 18 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘ভারতের গলা চেপে ধরেছিল পাকিস্তান’

Link Copied!

mosarrofআর্ন্তজাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফ বলেছেন, কারগিল যুদ্ধে ভারতের গলা চেপে ধরেছিল পাকিস্তান। এ জন্য ভারত এই যুদ্ধ মনে রেখেছে।’
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলের কারগিল জেলায় ১৯৯৯ সালে মে থেকে জুন ভারত ও পাকিস্তানের মধ্যে এই যুদ্ধ হয়। এতে উভয় দেশের কয়েক শ সেনা নিহত হয়।
রোববার অল পাকিস্তান মুসলিম লিগের (এপিএমএল) এক সভায় বক্তব্য দেওয়ার সময় কারগিল যুদ্ধের স্মৃতিচারণ করেন মোশাররফ। এসময় তিনি ওই যুদ্ধে পাকিস্তানের সফলতার কথা তুলে ধরেন তিনি।
পারভেজ মোশাররফ বলেন,‘যুদ্ধের সময় দ্বিতীয় সারির সেনাও ছিল, যারা ভারতের গলা টিপে ধরেছিল। পরবর্তীতে তাদেরকে সেনাবাহিনীর মর্যাদা দেয়া হয়।’
তিনি বলেন, ‘কারগিল যুদ্ধের কথা ভারত চিরদিন মনে রাখবে। আমরা চারটি পয়েন্ট দিয়ে ভারতে প্রবেশ করেছিলাম, যা টেরও পায়নি তারা।’