ঢাকাMonday , 18 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘আকবর ‘গ্রেট’ হলে রানা প্রতাপ নয় কেন?’

Link Copied!

Greatআন্তর্জাতিক ডেস্ক : মোঘল সম্রাট আকবরের নামের সঙ্গে ‘দ্য গ্রেট’ (মহান) যুক্ত হলে মেওয়ারের রাজা রানা প্রতাপের সঙ্গে কেন তা যুক্ত হবে না বলে ইতিহাসবিদদের কাছে প্রশ্ন তুলেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রোববার রাজস্থানের প্রতাপগড়ে রানা প্রতাপের একটি ভাস্কর্য উদ্বোবধন কালে তিনি এ প্রশ্ন করেন। একই সঙ্গে তিনি ইতিহাসবিদদের প্রকৃত ইতিহাস পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন।
রানা প্রতাপ ছিলেন মেওয়ারেরর শাসক। রাজস্থানের দক্ষিণ ও মধ্যাঞ্চল ছিল তার শাসিত অঞ্চল। অবশ্য গুজরাট, মধ্যপ্রদেশ ও হরিয়ানার কিছু অঞ্চলও মেওয়ারের মধ্যে ছিল। ঐতিহাসিক হলদিঘটি যুদ্ধে রাজা রানা প্রতাপকে পরাজিত করেন আকবর।
হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতের প্রথিতযশা হিন্দুদের খ্যাতি প্রচার ও প্রসারের কাজ করে। রাজনাথ সিংও সংঘ পরিবারের মতো সেই ধারায় রোববার বক্তব্য রাখেন।
রাজনাথ বলেন, আকবরকে ‘দ্য গ্রেট’ উপাধিতে ভূষিত করে ইতিহাসবিদদের লেখায় আমার কোনো আপত্তি নেই। কিন্তু রানা প্রতাপকে কেন ‘দ্য গ্রেট’ লেখা হবে না? মহারানা (রানা প্রতাপ) মেওয়ার অঞ্চলে যে শৌর্য ও মহানুভবতার নজির রেখে গেছেন, তা সমানভাবে (আকবরের সঙ্গে) মনে দাগ কটে যায়। তাকে আরো বেশি সম্মান ও মর্যাদা দেয়া উচিত।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি রানা প্রতাপকে শ্রদ্ধা করি। ইতিহাসকে অবশ্যই সত্য তুলে ধরতে হবে। রানা ভবিষ্যৎ প্রজন্মের সামনে মহান হিসেবেই রানাকে উপস্থাপন করা হবে।’