ঢাকাMonday , 18 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২৩ স্পর্শকাতর পণ্যে শুল্ক ছাড় পাচ্ছে ভারত

Link Copied!

tofayelঅর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের ২৩টি স্পর্শকাতর পণ্যে শুল্ক ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতো দিন দেশীয় পণ্যের সুরক্ষার জন্য এ ব্যাপারে আপত্তি থাকলেও আওয়ামী লীগ সরকার সে অবস্থান থেকে সরে গেল।
সোমববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সামনে তিনি এমন মন্তব্য করেন। এর আগে তিনি সফররত ভারতের বাণিজ্য সচিব রাজীব খেরের সঙ্গে বৈঠক করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশটি (ভারত) দীর্ঘদিন ধরে ২২৫টি পণ্যের ওপর শুল্কমুক্ত সুবিধা চাচ্ছিল। দেশীয় পণ্যকে সুরক্ষার জন্য এ বিষয়ে ছাড় দেওয়া হয়নি। কিন্তু ভারত বাংলাদেশের প্রায় সকল রপ্তানি পণ্যের ওপর শুল্কমুক্ত সুবিধা দিয়েছে। তাই এবার এসব পণ্য তালিকা থেকে ২৩টি পণ্যকে ছাড় দেওয়া হয়েছে।’
মুক্তবাজার অর্থনীতির যুগে আগামীতে কোনো পণ্যের ওপরই হয়তো শুল্ক থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
তোফায়েল আহমেদ জানান, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এলে বাণিজ্য চুক্তিটি নবায়ন করা হবে। এর ফলে বাংলাদেশের সরাসরি নেপাল ও ভূটানে পণ্য সরবরাহ করতে পারবে। এতে পণ্য পরিবহনে সময় ২১ দিন থেকে কমে ছয়দিনে নেমে আসবে।
আসন্ন রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘রমজান মাসের জন্য আমাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। পর্যাপ্ত মজুদ রয়েছে । রমজানে ভোগ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাজেট ঘোষণার পরও দেশের অভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক থাকবে এবং কোনো পণ্যের দাম বাড়বে না।’
প্রসঙ্গক্রমে তিনি বলেন, ‘আসন্ন রমজান উপলক্ষে সয়াবিন তেল, ডাল ও চিনিসহ সকল পণ্যের মজুদ যথেষ্ট রয়েছে। কোনো পণ্যের সঙ্কট কিংবা সরবরাহের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এবং দামও বাড়বে না।’
উল্লেখ্য, গতাকল সন্ধ্যায় হোটেল সোনাগাঁওয়ে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে ভারত বাংলাদেশের ২৫টি পণ্য রপ্তানিতে বিএসটিআই সনদ গ্রহণ করতে সম্মত হয়েছে। এসবের মধ্যে দুগ্ধজাত এবং খাদ্যপণ্যই বেশি রয়েছে বলে জানা গেছে।