ঢাকাMonday , 18 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৮ দেশের এমপিদের নিয়ে ঢাকায় সেমিনার শুরু

Link Copied!

CPAনিজস্ব প্রতিবেদক : আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সিপিএভূক্ত দেশগুলো একত্রে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
সোমবার সকালে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ২৬ তম বার্ষিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়। চার দিনব্যাপী এই সেমিনারে কমনওয়েথভূক্ত ১৮টি দেশের অর্ধশতাধিক সংসদ সদস্য অংশ নিচ্ছেন।
বঙ্গবন্ধুআন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিপিএ ও জাতীয় সংসদ আয়োজিত এই সেমিনারের উদ্বোধন করেন সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অনুষ্ঠানে সিপিএ সেক্রেটারিয়েট-এর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোয়াজিল্যান্ডের সংসদ সদস্য মারউইকটি খুমালো। স্বাগত বক্তৃতা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল। এসময় ডেপুটি স্পিকার আ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়াসহ বিভিন্ন দেশের এমপিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার বলেন, ‘গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও টেকসই উন্নয়নকে নিশ্চিত করার জন্য সিপিএ একটি অনন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি সংসদীয় গণতন্ত্রকে কার্যকর করার প্রয়াসে সংসদীয় রীতি ও পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সিপিএ কাজ করবে। তিনি নেপালে ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং তাদের পূনর্বাসনে সকলের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম দিনে তিনটি সেমিনার অনুষ্ঠিত হয়। ‘দি কমনওয়েলথ অ্যান্ড দি রোল অফ সিপিএ’ শীর্ষক প্রথম সেমিনারে সভাপতিত্ব করেন সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। সেমিনারে ১৩টি সেশনে আমন্ত্রিত দেশি-বিদেশি পার্লামেন্টারিয়ানরা বক্তব্য উপস্থাপন করবেন। জাতীয় সংসদের পাঁচজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান পাঁচটি সেশনে মূল বক্তা হিসেবে অংশগ্রহণ করবেন।