নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সব সময় নেতিবাচক বিষয়কে সামনে আনে। তারা ভালো কিছু দেখে না।’
সোমববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সামনে তিনি এমন মন্তব্য করেন।
এর আগে তিনি সফররত ভারতের বাণিজ্য সচিব রাজীব খেরের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে তিনি বলেন, ‘২৩টি স্পর্শকাতর পণ্যে ভারতকে শুল্ক ছাড় দেয়া হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুত আছে আমাদের কাছে। রমজান মাসে বাজার নিয়ন্ত্রনেরও সব ধরণের প্রস্তুতি রয়েছে। ফলে আসন্ন রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়বে না।
সকালে এক সংবাদ সম্মেলনে টিআইবি দাবি করে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। এর প্রতিক্রিয়ায় তোফায়েল আহমেদ বলেন, ‘নেগেটিভ ছাড়া ভাল কিছুই দেখে না তারা। পানি, বিদ্যুৎ, রোড ও বাণিজ্যে অগ্রগতি হচ্ছে। ২১ বছরের পর স্থলচুক্তি কার্য কর হলো। এগুলো টিআইবির চোখে পড়ে না।’
নির্বাচন নিয়ে টআইবির প্রতিবেদন অসত্য উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী নির্বাচনে কোনো সহিংতার ঘটনা ঘটেনি বলে দাবি করেন।


