অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এ দিন দুই বাজারেই লেনদেন বেড়েছে। এর ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বেড়ে ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন বেড়ে ১০০ কোটি টাকা ছাড়িয়েছে।
বিশ্লেষণে দেখা গেছে, রোববার ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭১০ কোটি ৬০ লাখ টাকা; যা আগের দিনের চেয়ে ৪১ কোটি ২১ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৬৯ কোটি ৩৯ লাখ টাকা। এরআগে গতবছর ১৬ নভেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৫৩ কোটি টাকা। এরপর লেনদেনের উত্থান পতন ঘটলেও ৭০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারেনি।
রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩০৭টি কোম্পানির মধ্যে বেড়েছে ১০৬টি, কমেছে ১৮৮টি এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার দর।
এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩১৫ দশমিক ৯৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএস ৩০ সূচক ৬ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩০ দশমিক ১৯ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫১ দশমিক ৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ২১ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৮ হাজার ১৫৪ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই ৫০ সূচক ৫ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৯৭৩ দশমিক ২২ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৭১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৩ দশমিক ৭২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৪০ দশমিক ১০ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসআই শরীয়াহ সূচক শূন্য দশমিক ৮৭ পয়েন্ট কমে ৯৩০ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে।সিএসইতে মোট লেনদেন হয়েছে ১০২ কোটি ৬৫ লাখ টাকা; যা আগের দিনের চেয়ে ৪৭ কোটি টাকা বেশি। সিএসইতে লেনদেন হওয়া ২৩১টি কোম্পানির মধ্যে বেড়েছে ৭৫টি, কমেছে ১৪০টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার দর ।

