ঢাকাSunday , 17 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের রাজ্জাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Link Copied!

tribunalনিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক হবিগঞ্জ জেলার নবীগঞ্জের দুই সহোদর মহিবুর রহমান বড়মিয়া ও মুজিবুর রহমান আঙ্গুরমিয়া এবং আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
এদের বিষয়ে অভিযোগ আমলে নেয়া হবে কি না সে বিষয়ে আগামী ২৫ মে শুনানির জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে আদালত এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও তাপস কান্তি বল।
এরআগে গত ২৯ এপ্রিল এই আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রতিবেদনে আসামিদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন,অগ্নিসংযোগসহ ৪টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। তদন্ত প্রতিবেদনে ২১ জন সাক্ষীর জবানবন্দি রয়েছে।