ঢাকাSaturday , 16 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রবি’র কর্পোরেট সুবিধা নেবে পূবালী ব্যাংক

Link Copied!

robiতথ্যপ্রযুক্তি ডেস্ক : পূবালী ব্যাংকের কর্মীদের কর্পোরেট সুবিধা দিতে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে। দ্বিপাক্ষিক এ চুক্তি অনুসারে পূবালী ব্যাংকের কর্মীরা রবি সংযোগ ব্যবহারের ক্ষেত্রে বিশেষ কল রেট, কল কনফারেন্স, ক্লোজ ইউজার গ্রুপ ফ্যাসিলিটি এবং থ্রি পয়েন্ট ফাইভ জি ইন্টারনেট সেবাসহ অনন্য ভ্যালু অ্যডেড সার্ভিস উপভোগ করতে পারবেন। ব্যাংকটির কর্পোরেট হেড অফিসে সম্প্রতি রবি’র চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমদ এবং পূবালী ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) এস কে গোলাম মোহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আদিল হোসেন, জিএম মো. এনায়েতুল করিম এবং জিএম কাজি মো. ওজায়ের উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম.এ হালিম চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাইফুল আলম খান চৌধুরী, জিএম অ্যান্ড সিএফও সাঈদ আহমেদ, জিএম অ্যান্ড চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ আলী, জিএম অ্যান্ড কোম্পানি সেক্রেটারি মো. সাঈদ শিকদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।