ঢাকাSaturday , 16 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোববার বিশ্ব টেলিযোগাযোগ দিবস

Link Copied!

Telecommunication-Dayনিজস্ব প্রতিবেদক : আগামীকাল রোববার ব্শ্বি টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য- টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি: উদ্ভাবনের চালিকা শক্তি।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী প্রদান করেছেন।
দিবসটি পালনের জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সোমবার ও মঙ্গলবার দুইদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সোমবার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে মূল অনুষ্ঠানের উদ্ধোধন করবেন। খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে একটি সেমিনারের আয়োজন থাকবে। এছাড়া একটি রোড শো ও র‌্যালি অনুষ্ঠিত হবে।
১৮৬৫ সালের ১৭ মে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইইউটি) প্রতিষ্ঠিত হয়। আর ১৯৬৯ সাল থেকে ১৭ মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয়ে আসছে। ২০০৬ সাল থেকে এটিকে বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সংঘ দিবস হিসেবে পালন করা হচ্ছে। এবার আইইউটির ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী।