বিনোদন ডেস্ক : আশিকুর রহমান পরিচালিত মুসাফির সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন পড়শী। গত ১৪ মে রাতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। গানটির সংগীতপরিচালনা করেছেন নাভেদ পারভেজ। গানটিতে পড়শীর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তাহসিন।
গানটি প্রসঙ্গে পড়শী বলেন, ‘নাভেদ ভাই অনেক ভালো কাজ করেন। ওনার সঙ্গে আগেও কাজ করেছি। তাহসিনের কণ্ঠও ভালো। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো একটি গান হয়েছে। আশা করি শ্রোতাদের গানটি ভালো লাগবে।’
এদিকে একটি কাজের জন্য আগামী ১৭ মে কোলকাতা যাচ্ছেন পড়শী। ফিরবেন ২১ মে। তবে কি কাজের জন্য তার কলকাতা যাওয়া সেটা এখনই বলতে চাচ্ছেন না পড়শী।
বলে রাখা ভালো, মুসাফির চলচ্চিত্রে অভিনয় করছেন আরফিন শুভ ও জেনিফা।

