ঢাকাFriday , 15 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রবি’র নেটওয়ার্কে ব্র্যাক ব্যাংক

Link Copied!

brackতথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশেষ কল রেট, কল কনফারেন্স, ক্লোজ ইউজার গ্রুপ ফ্যাসিলিটি এবং ৩.৫ জি ইন্টারনেট সেবাসহ বিভিন্ন ভ্যালু অ্যডেড সার্ভিস উপভোগ করতে রাজধানীতে ১৩ মে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে একটি কর্পোরেট চুক্তি সই করেছে ব্র্যাক ব্যাংক।
রাজধানীর গুলশানে ব্রাক ব্যাংকের হেড অফিসে রবি’র চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমদ এবং ব্র্যাক ব্যাংকের কোম্পানি সেক্রেটারি, হেড অব লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স ও সিএএমএলসিও এবং ইন-চার্জ অব আইটি রইস উদ্দিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্রাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মাহবুবুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইশতিয়াক মহিউদ্দিন, হেড অব কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি জারা জাবীন মাহবুব, হেড অব বিজনেস প্ল্যানিং অ্যান্ড এনালাইসিস নাজমুল হক জুয়েল এবং হেড অব জিএসএস জামশেদ হাসান উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেইন, ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম, জেনারেল ম্যানেজার কাজী মো. ওজাইর এবং ম্যানেজার শায়েখ আহমেদ।