ঢাকাFriday , 15 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এবার ধারাবাহিকে শমী কায়সার

Link Copied!

shomiবিনোদন ডেস্ক : দীর্ঘ প্রায় ১১ বছর পরে ‘আকাশের ওপারে আকাশ’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছেন শমী কায়সার। আবুল হায়াত ও কামরুল আহসানের রচনায় ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবুল হায়াত।
১৪ মে রাজধানী ঢাকার উত্তরার চার নম্বর সেক্টরের রংধনু শুটিং স্পটে ধারবাহিক নাটকটির শুটিং শুরু হয়েছে। এ ধারাবাহিকটিতে শমী কায়সার, আবুল হায়ত ছাড়াও নাজনীন হাসান চুমকী, রাইসুল ইসলাম আসাদ, শাহেদ শরীফ খানসহ আরও অনেকে অভিনয় করছেন।
ধারাবাহিকটির গল্প সম্পর্কে পরিচালক আবুল হায়াত বলেন, ‘নাটকটিতে শমী কায়সার আমার বড় মেয়ের চরিত্রে অভিনয় করেছে। সে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে এবং সেখানেই একজনকে বিয়ে করে। তাদের ছয়-সাত বছরের একটি মেয়ে আছে। এদিকে তার স্বামী বলে আমেরিকা সবদিক থেকেই ভালো। কিন্তু বাংলাদেশ খারাপ। দেশ নিয়ে তাদের দু’জনের মধ্যে প্রচণ্ড মনোমালিন্য হয়। এক পর্যায়ে শমী কায়সার আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসে। কিন্তু দেশে আসার পর পরিবারে তার ভাই ভাবী তাকে পছন্দ করে না। এদিকে তার বাবা মা তাকে অনেক আদর করে ও ভালোবাসে। এভাবেই গল্পটি সামনের দিকে এগিয়ে যায়।
তিনি আরো বলেন, ‘প্রথমে আমরা ১৩ পর্বের শুটিং করব। তারপর যেকোন একটি টিভি চ্যানেলে জমা দিব। আজ থেকে শুটিং শুরু করলাম। আশাকরি ভালো একটি কাজ হবে।’
এদিকে চয়নিকা চৌধুরীর পরিচালনায় ঈদ উপলক্ষে ‘অনুমতি প্রার্থনা’ নামে একটি টেলিছবিতে অভিনয় করতে যাচ্ছেন শমী কায়সার আর তার বিপরীতে থাকছেন মাহফুজ আহমেদ। এ টেলিছবিটি এনটিভিতে প্রচার করা হবে।