বিনোদন ডেস্ক
আপনিও অংশ নিতে পারেন তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায়। অকাল প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের জন্মবাষির্কী উপলক্ষে দ্বিতীয় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা। আয়োজন করছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। প্রতিযোগিতার এবারের বিষয় ‘আমার মুক্তি- আমার যুদ্ধ’।
১৬-২৫ বছর বয়সী যে কেউ এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরম পূরণ করে চলচ্চিত্র জমা দিতে হবে। নির্বাচিত সেরা ১০টি চলচ্চিত্র আগামী ৫-৬ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য তারেক মাসুদ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। এছাড়া ১ জন সেরা চলচ্চিত্র নির্মাতাকে দেওয়া হবে ‘তারেক মাসুদ তরুণ চলচ্চিত্র নির্মাতা অ্যাওয়ার্ড-২০১৪’।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন ক্যাথরিন মাসুদ, মোরশেদুল ইসলাম, প্রসূনর হমান এবং খুশী কবির। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজি টকরুন: www.tarequemasud.org/competition অথবা https://www.facebook.com/events/332103926970840/

