ঢাকাThursday , 14 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেরোবিতে স্নাতক ১ম বর্ষে ভর্তির ফল প্রকাশ

Link Copied!

begum-rokeaরংপুর প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বষের্র ভর্তির পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বুধবার রাতে পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত তথ্য নিজস্ব ওয়েব সাইটে (www.brur.ac.bd Ges www.admission2014.brur.ac.bd) প্রকাশ করা হয়।
গত ৫ ও ৬ মে অনুষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ১৮ ও ১৯ মে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা আগামী ২১ মে প্রকাশ করা হবে। সেই তালিকা থেকে ২৬ ও ২৭ মে ভর্তি নেয়া হবে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী মেধা তালিকা থেকে ভর্তি শেষে আসন খালি থাকা সাপেক্ষে ৩০ মে ২য় তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা থেকে ২ জুন ভর্তি নেয়া হবে।
২য় তালিকা থেকে ভর্তি শেষে আসন খালি থাকা সাপেক্ষে ৩ জুন ৩য় তালিকা প্রকাশ করা হবে এবং উক্ত তালিকা থেকে ৭ জুন ভর্তি নেয়া হবে। এরপরও আসন খালি থাকলে ৮ জুন ৪র্থ তালিকা প্রকাশ করা হবে এবং উক্ত তালিকা থেকে ১০ জুন ভর্তি নেয়া হবে।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস আগামী ১৪ জুন শুরু হবে।
এদিকে ভর্তি পরীক্ষায় বিশেষ কোটায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ২৪ ও ২৫ মে অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা আগামী ৩০ মে প্রকাশ করা হবে। প্রকাশিত তালিকা থেকে ২ জুন ভর্তি নেয়া হবে।