ঢাকাThursday , 14 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২য় বার অংশগ্রহণের সুযোগ থাকছে
রাবির ১ম বর্ষে ভর্তি পরীক্ষা ৯-১২ নভেম্বর

Link Copied!

RUরাজশাহী প্রতিনিধি : দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণীতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ থেকে ১২ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু হবে। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd) এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানানো হয়।
বৃহস্পবিার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার উপ-কমিটির সভায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন সভায় সভাপতিত্ব করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ইলিয়াছ হোসেন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো রাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগ তুলে নেয়া হচ্ছে না। তাই প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীরা চাইলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে পারবে।