ঢাকাThursday , 14 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুক নিয়ে বিব্রত মিশা সওদাগর

Link Copied!

mishaবিনোদন ডেস্ক : ফেসবুক নিয়ে বিব্রতকর পরিস্থিতে পড়েছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। তারকাদের নামে ফেক আইডি নতুন কিছু নয়। তার নামেও বেশ কয়েকটি ভুয়া প্রোফাইল রয়েছে ফেসবুকে। কিন্তু তার মধ্যে একটি আইডির জন্য প্রতিনিয়ত বিব্রত হচ্ছেন মিশা সওদাগর।
তার নামে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি নকল অ্যাকাউন্ট খোলা হয়। সেথান থেকে বিভিন্ন ধরনের বাজে কথা পোস্ট করা হয়েছিলো। বিষয়টি নিয়ে বেশ অসস্তিকর অবস্থায় পড়তে হয়েছে। দর্শক ও ভক্তদের কাছ থেকেও বিভিন্ন ধরনের মন্তব্য শুনেছেন। তাই বিষয়টি নিয়ে বেশ বিরক্ত ও বিব্রত তিনি।
বাংলাদেশের চলচ্চিত্র জগতে কিংবদন্তীতুল্য খল অভিনেতা মিশা সওদাগর। খলনায়ক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনন্য উচ্চতায়। জনপ্রিয় এই অভিনেতার নাম শুনলেই দর্শকের মানস পটে ভেসে উঠে অন্যরকম এক চরিত্র। মন্দ চরিত্র, অসম্ভব বদমেজাজি, চিৎকার করে কথা বলেন, অন্যায় করেন, জবরদস্তি করে অন্যের বাড়িঘর লুট করেন- মোট কথা খারাপ মানুষ। কিন্তু বাস্তবেন মিশা সওদাগর একদম ঠিক তার উল্টো। ব্যক্তিজীবনে তাকে যারা চেনেন, সবাই ভালোমানুষ হিসেবেই পছন্দ করেন। মিশুকে ও মার্জিত স্বভাবের অভিনেতা নিরহংকারী, নামাজী, সৎ এবং সহজ জীবনযাত্রায় বিশ্বাসী।
ফেসবুকের বিব্রতকর পরিস্থিতি নিয়ে মিশা সওদাগর বলেন, ‘আমার কোন ধরনের ফেসবুক অ্যাকাউন্ট নেই। আমি কেন এ ধরনের কাজ করতে যাব? দুই যুগের বেশী সময় ধরে চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে জড়িত। কেউ কখনও এ ধরনের বিষয় নিয়ে আমার বিরুদ্ধে কথা বলতে পারেনি। যারা এ ধরনের কাজটি করেছে তাদের প্রতি নিন্দা জানানো ছাড়া আমার কোন কিছু বলার নাই। আমার যারা দর্শক বা ভক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এ বিষয়টি নিয়ে আমাকে ভুল বুঝবেন না।’
এ ঘটনায় আন্তরিকভাবে দূঃখ প্রকাশ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা মিশা সওদাগর। ফেসবুকে বাংলায় মিশা সওদাগর লিখে সার্চ দিলে ৪টি ফেসবুক অ্যাকাউন্ট পাওয়া যায়। কিন্তু কোন অ্যাকাউন্টই মিশা সওদাগর পরিচালনা করেন না।