বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এ লক্ষ্যে আগ্রহী নির্মাতাদের কাছ থেকে চিত্রনাট্য আহবান করা হয়েছে।
জাজ সুত্রে জানা যায়, আগ্রহী নির্মাতাদের ৩ থেকে ১০ মিনিটের একটি গল্প জমা দিতে হবে। পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে যোগ্যতা কি বা কেন তা উল্লেখ করে jaazmultimediafilm@gmail.com এই ঠিকানায় পাঠাতে হবে।
এদিকে নির্বাচিত ১০টি গল্প নিয়ে জাজের উদ্যোগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিমার্ণ করা হবে। এতে ক্যামেরাসহ প্রযুক্তিগত সব ধরনের সুবিধা প্রদান করবে প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, জাজের উদ্যোগে নির্মিত ১০ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে একটিকে সেরা নির্বাচন করে নির্মাতাকে সনদপত্রসহ পুরস্কৃত করা হবে।

