ঢাকাThursday , 14 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জিয়া খানের প্রেমিকের বাড়িতে তল্লাশি

Link Copied!

Suraj-Jiaবিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর ঘটনায় অভিনেতা অদিত্য পাঞ্চোলির বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই। মূলত জিয়ার সঙ্গে আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলির প্রেমের সম্পর্ক থাকার কারণেই বুধবার রাতে এই তল্লাশি চালানো হয় বলে জানা গেছে।
২০১৪ সালের আগস্ট মাসে মুম্বাই হাইকোর্ট আদেশ দেওয়ার পাঁচ সপ্তাহের মধ্যেই জিয়া খানের মৃত্যুর তদন্তভার গ্রহণ করে সিবিআই। তারপর থেকেই মামলাটি তদন্ত করছে তারা। ইতিমধ্যে মামলা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্য পাওয়া গিয়েছে। সেসব তথ্যের ভিত্তিতে বুধবার মাঝরাতে আদিত্য পাঞ্চোলির বাড়িতে তল্লাসি চালানো হয়।
এদিকে জিয়া খানের মা রাবেয়া খান দাবি করছেন, তার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে কেউ ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। এমন কি ফরেন্সিক রিপোর্টেও জিয়াকে খুন করার আলামত পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৩ জুন মুম্বাইয়ের জুহুর অ্যাপার্টমেন্ট থেকে জিয়া খানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শোনা যায়, আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলির সঙ্গে জিয়ার প্রেম সম্পর্ক ছিল।