ঢাকাThursday , 14 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে মুক্তি পাচ্ছে ‘জীবনঢুলী’

Link Copied!

Jibondhuliবিনোদন ডেস্ক : তানভীর মোকাম্মেল পরিচালিত ‘জীবনঢুলী’ চলচ্চিত্রটি আগস্টে ভারতে মুক্তি পাচ্ছে। এই প্রথম সম্পূর্ণ বাংলাদেশে প্রযোজিত একটি চলচ্চিত্র ভারতের প্রদর্শনী সার্কিটে রিলিজ হতে চলেছে।
সত্যজিৎ রায়ের পথের পাঁচালীসহ অনেকগুলো ছবির পরিবেশক অরোরা ফিল্মস্ পরিবেশন সংস্থা ‘জীবনঢুলী’ ছবিটি ভারতে পরিবেশনার দায়িত্ব নিয়েছে। ছবিটি ভারতে রিলিজ করতে ভারতীয় সেন্সর বোর্ডের আলাদা সনদের প্রয়োজন পড়বে। এ বিষয়টি চূড়ান্ত করার জন্য ‘জীবনঢুলী’ ছবির পরিচালক তানভীর মোকাম্মেল এ মাসের শেষে কলকাতায় যাচ্ছেন।
‘জীবনঢুলী’ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিপ্রেক্ষিতে নির্মিত এবং বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত একটি চলচ্চিত্র। ছবিটির চিত্রগ্রহণের কাজ করেছেন মাহফুজুর রহমান খান। শিল্পনির্দেশনায় ছিলেন উত্তম গুহ, সঙ্গীত পরিচালনায় সৈয়দ সাবাব আলী আরজু, পোষাকের দায়িত্বে চিত্রলেখা গুহ এবং রূপসজ্জায় দীপক শূর। প্রধান সহকারী পরিচালক ছিলেন উত্তম গুহ ও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন সগীর মোস্তফা, সৈয়দ সাবাব আলী আরজু ও রানা মাসুদ। এছাড়াও বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের তিরিশ জন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ছবির নানা বিভাগে কাজ করেছেন।
‘জীবনঢুলী’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। এছাড়া অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, তবিবুল ইসলাম বাবু, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, ইকবাল হোসেন, পরেশ আচার্য্য, উত্তম গুহ, রিমু খন্দকার, রিয়াজ মাহমুদ জুয়েল, মৃণাল দত্ত, জামিলুর রহমান শাখা, গ্রুপ থিয়েটারের কিছু অভিনেতা-অভিনেত্রী ও গ্রামীণ কিছু ঢাকী।