বিনোদন ডেস্ক : নৃত্যশিল্পী হিসেবে বেশ সুনাম রয়েছে মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখের। প্রায় তিনি মঞ্চে নেচে থাকেন। এবার একটি নাটকের জন্য নাচলেন তিনি। কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নির্মাণ হচ্ছে ‘মেহের নিগার’ নামে একটি নাটক।
এ নাটকে কাজী নজরুল ইসলামের লেখা ‘হারানো হিয়ার মাঝে’ গানটির সঙ্গে নেচেছেন শখ।
এ নাটকে আরো অভিনয় করেছেন অপূর্ব, করবী মিজান, উনাইজা, চাষী প্রমুখ। বর্তমানে পূবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হচ্ছে।
নির্মাতা বি ইউ শুভ জানান, নজরুল জন্মবার্ষিকীতে নাটকটি এটিএনবাংলায় প্রচার হবে।

