ঢাকাWednesday , 13 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হলের পুকুরে ডুবে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

Link Copied!

duনিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মেহফুজ হায়দার রাহী (২৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাহী ছাত্রলীগের আনন্দ মিছিল করে পুকুরে গোসল করতে যায়। এরপর সেখানে ডুবে যায়। শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
রাহী পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। সে ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়।