ঢাকাWednesday , 13 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেতন না দেয়ায় বাকৃবিতে তালা

Link Copied!

BAUনিজস্ব প্রতিবেদক : বেতন না পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীরা।
বেতন অতিদ্রুত না দেয়া হলে আন্দোলন এবং অবরোধ না তোলার ঘোষণা দিয়েছে পেশাজীবী কর্মচারী পরিষদ।
বুধবার বেলা ১১টায় প্রশাসনিক ভবন ও কোষাধ্যক্ষের তালা দেয়ার ঘটনাটি ঘটে।
দিনের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের কর্মরত কর্মচারীরা বিভিন্ন ভবন থেকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে অবস্থান ধর্মঘট শুরু করে। পরে বেলা ১১টার দিকে তারা প্রশাসনিক ভবন ও কোষাধ্যক্ষের কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় প্রশাসনিক বিভিন্ন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
ধর্মঘটে কর্মচারী সমিতির নেতারা সমাবেশের মাধ্যমে বলেন, প্রতি মাসের প্রথম সপ্তাহে বেতন পাওয়ার কথা থাকলেও আমরা এপ্রিল মাসের বেতন এখনও পাইনি। যার কারণে আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। অবিলম্বে বেতনভাতা পরিশোধ করা না হলে যেকোনো দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকবে বলেও ঘোষণা দেয় তারা।
পেশাজীবী কর্মচারী পরিষদের সভাপতি আব্দুল খালেক বলেন, প্রশাসন ও কোষাধ্যক্ষ ভবন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আমাদের বেতন না দেয়া পর্যন্ত তালা খোলা হবে না।
উল্লেখ্য, ২০ এপ্রিল বেতন ভাতায় ভিসির স্বাক্ষর করার কথা থাকলেও ভিসি না থাকায় ওই ভাতা পাস হয়নি। ফলে বেতনও তুলতে পারেনি কেউই। এ সময় তারা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করে।