ঢাকাWednesday , 13 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তরুণদের বিনামূল্যে আউটসোর্সিং শেখাবে বিসিসি

Link Copied!

BCCতথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল(বিসিসি) শিক্ষার্থীদের অনলাইনে আয় নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আউটসোর্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে বিসিসির শিক্ষার্থীদের কম্পিউটার গ্রাফিকস ডিজাইন এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এর উপর পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
এ জন্য ক্রিয়েটিভ আইটির সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। উভয় প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন বিসিসির সচিব মিজানুর রহমান এবং ক্রিয়েটিভ আইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মনির হোসেন।
এ সময়ে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধির মধ্যে উপস্থিত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক এস.এম শফিকুল ইসলাম, প্রোগ্রামার মো. গোলাম রাব্বানী, আকতার জাহান, ক্রিয়েটিভ আইটির ব্যবস্থাপনা পরিচালক উৎপল কুমার সরকার, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মীর তানভীর হোসেন তমালসহ অন্যান্যরা।
এস.এম শফিকুল ইসলাম বলেন ‘এই কোর্সের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান হবে। ফলে দেশের বেকারত্ব দূর হবে। সমাজের স্বল্প শিক্ষিত যুবক এবং মহিলারা ঘরে বসে অর্থ উপার্জন করতে পারবেন। এতে করে বৈদেশিক অর্থ উপার্জনও বাড়বে।
কমপক্ষ্যে এইচএসসি পাশ এবং বেসিক কম্পিউটার পরিচালনায় পারদর্শী যে কেউ এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের জন্য অনলাইনে রেজিষ্টেশন করতে হবে www.bcc.net এই ঠিকানায়। রেজিষ্ট্রেশনকৃত প্রার্থীদের নিয়ে ২৪ মে ক্রিয়েটিভ আইটির মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।