ঢাকাWednesday , 13 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনুদানের ছবিতে জয়া আহসান

Link Copied!

Joya-Ahsanবিনোদন ডেস্ক : কলকাতায় বেশ ব্যস্ত থাকলেও দেশীয় ছবিতে প্রায় অনুপস্থিত তিনি। তবে এবার নতুন এক ছবিতে অভিনয় করছেন জনপ্রিয় মডেল ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী জয়া আহসান। মাহামুদ দিদারের পরিচালনায় ছবির নাম ‘বিউটি সার্কাস’।
এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন জয়া। ছবিটি ২০১৪-১৫ অর্থবছরে অনুদানের জন্য নির্বাচিত হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যে সরকারী গেজেট আকারে প্রকাশিত হবে অনুদানের তালিকা।
ছবির গল্প প্রসঙ্গে মাহমুদ দিদার বলেন, ‘গল্পটি ম্যাজিক্যাল স্টোরি। এর বেশী কিছু এখন বলতে চাই না।’ জয়া আহসানের বিপরীতে কে অভিনয় করছেন এ প্রসঙ্গে বলেন, ‘এ ছবিটিতে এছাড়া অন্যান্য যারা অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে এটুকু বলতে পারি নভেম্বর মাসের মধ্যে ছবিটির শুটিং শুরু হবে।’
বাংলাদেশী এ অভিনেত্রী জয়া আহসান পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়। একের পর এক ছবিতে অভিনয় করছেন, চুক্তিবদ্ধ হচ্ছেন নতুন ছবিতে। অরিন্দম শীলের ‘আবর্ত’ এবং ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী সৃজিত মুখার্জির পরিচালনায় ‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে ইন্দ্রনীল রায় চৌধুরীর পরিচালনায় ‘একটি বাঙালি ভূতের গপ্পো’। ১৭ই মে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় ছবিটির প্রিমিয়ার হবে ভারতীয় চ্যানেল জি বাংলা সিনেমায়।