ঢাকাWednesday , 13 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাইনাস ফিগার নিয়ে আইনি বিপাকে…

Link Copied!

Kareenaবিনোদন ডেস্ক : মাইনাস ফিগার নিয়ে তার গর্বের শেষ ছিলনা। এমন শরীরী গঠন আছে কয়জনের? কিন্তু এবার এই শরীর নিয়েই বিপাকে পড়লেন কারিনা কাপুর। আদালত পর্যন্ত গড়াচ্ছে তার মাইনাস ফিগারের রহস্য।
এক ওষুধ কোম্পানীর সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন কাপুর নন্দিনী। না, তিনি কোন অসুখে পড়েননি। এক ওষুধ কোম্পানি দাবি করেছে, তাদের ওষুধ খেয়েই নাকি ওজন কমিয়েছিলেন নবাব খান্দানের ছােট বেগম। বিজ্ঞাপনে তাই করিনার ছবি ব্যবহার করেছেন তারা। অনুমতি ছাড়া ছবি ব্যবহারের কারনেই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হতে হচ্ছেন কারিনা।
সম্প্রতি করিনা জানতে পারেন, এক ওষুধ কোম্পানির বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে তার ছবি। কিন্তু এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর কিংবা মডেল নন তিনি। খোঁজ নিয়ে জানতে পারেন, ঘটনায় জড়িয়ে আছে তার মাইনাস ফিগার। কোম্পানির দাবি, তাদের ওষুধ খেয়েই ওজন কমিয়েছিলেন কারিনা!
মাইনাস ফিগার নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। ডাক্তারী নিষেধাজ্ঞা, মাইনাস ফিগারের চক্করে অপুষ্টিতে ভােগা, এমনকি অসুখে মৃত্যুর খবরও পাওয়া গেছে। কারিনার ১৩ কেজি ওজন কমানোর সে খবর নিয়ে জল্পনা কল্পনা কম হয়নি। ওষুধ খেয়ে এমন শরীর তৈরি করেছেন তিনি, এমন খবরও প্রকাশিত হয়েছিল এক ওয়েবসাইটে৷ যদিও সে খবরের কোনও সত্যতা নেই বলে দাবি করেন বলিউডি এই নায়িকা।
কারিনার দাবী, তার মাইনাস ফিগারে কোন রকম ওষুধের প্রভাব নেই। এমনকি কোন ওষুধ কোম্পানির বিজ্ঞাপণেও অংশ নেননি তিনি। কোম্পানীর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবী করে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে করিনার আইনজীবী।