বিনোদন ডেস্ক : তরুণ কণ্ঠশিল্পী বুশরা জাবিন। গান করে যাচ্ছেন নিজর মত করে। এরই মধ্যে নিজের প্রতিভার আলো ছড়াতে শুরু করেছেন এ গায়িকা। নিজের প্রথম একক অ্যালবাম বুশরা সিজন ওয়ানেই তিনি তার প্রতিভার জানান দিয়েছিলেন।
নতুন খবর হলো সম্প্রতি বুশরা চলচ্চিত্রের একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন। ‘খুঁজি ফিরি তোমায়’ নামে চলচ্চিত্রটি নির্মাণ করছেন জাফর ইকবাল গোর্কি।
অন্যদিকে নিজের নতুন একটি মিউজিক ভিডিওর কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন তিনি। পাশাপাশি নিয়মিত স্টেজ শোও করে যাচ্ছেন।
বুশরা বলেন, ‘প্রথম আইটেম গানে কণ্ঠ দিলাম। গানের কথা সুর সব কিছু মিলিয়ে গানটি সবার ভালো লাগবে বলে আশা করছি। আরো কিছু সিনেমায় প্লেব্যাক করার কথা চলছে। সব মিলিয়ে গান নিয়েই এখন আমার সব ব্যস্ততা।’

