ঢাকাWednesday , 13 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যন্ত্রণায় পিষ্ট নগর জীবন

Link Copied!

asifবিনোদন ডেস্ক : সাগরে ভাসছে হাজার হাজার মানুষ। থাইল্যান্ডের গণকবরে নিরীহ মানুষের লাশের মিছিল। হিউম্যান ট্র্যাফিকিং বা মানব পাচার বিশ্বের ভয়ঙ্করতম অপরাধ। অথচ ঘটে যাচ্ছে প্রতিনিয়ত। দারিদ্র্য থেকে মুক্তি পাওয়ার কি প্রাণান্ত চেষ্টা এই অবুঝ সহজ সরল মানুষ গুলোর। এতো ঘটনা ঘটে যাওয়ার পরও সচেতন করা যাচ্ছে না এই মানুষগুলোকে।
রাস্তায় বেরুলেই জ্যাম, গাড়ির অযাচিত হর্ণ। এখানে ওখানে রাস্তা খোঁড়াখুড়ি জ্ঞান হওয়ার পর থেকেই দেখে আসছি। বিশেষ করে বর্ষাকাল এলেই শুরু হয় খোঁড়াখুঁড়ির আজব কারবার। ঘরের মধ্যে শান্তিমত ঘুমাতে গেলেই শুরু হয়ে নতুন দালান তৈরির বীভৎস আওয়াজ কিংবা টাইলস কাঁটার বিষাক্ত শব্দ। মাইক তো আছেই। নানামুখী যন্ত্রণায় পিষ্ট নগর জীবন ।
যেদিন রেকর্ডিং থাকে সেদিন একটু বেশিই বিশ্রামে থাকি আমি। প্রচুর পরিশ্রম করতে হয় তাই খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে রিল্যাক্স থাকার চেষ্টা করি। গতকাল ঠিক সেইরকম একটি দিন ছিলো। শীর্ষ স্থানীয় একটি পত্রিকায় পড়লাম, খুব শিগগিরই বড় ভূমিকম্পের আশঙ্কা নেই। একটু আশ্বস্ত হলাম, ঘণ্টা দুয়েক পরেই দুলে উঠলো দালান।
বিছানায় শুয়ে থাকলেই মনে হয় দোলনায় চড়ে বসেছি। হাজার হাজার মানুষ ভাসছে সাগরে, মরছে বেঘোরে আর নইলে হচ্ছে আধুনিক যুগের ক্রীতদাস। ওদের আমাদের তো কোন অবস্থানগত পাথর্ক্য নেই। দিন দিন আমরা মনুষত্ব্য কিংবা মানবতা শব্দটি হতে দূর থেকে দূরে সরে যাচ্ছি।
[লেখাটি সংগীতশিল্পী আসিফ আকবরের ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে।]