ঢাকাTuesday , 12 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুস্থতার অপেক্ষায় নুসরাত ফারিয়া

Link Copied!

nusrat fariyaবিনোদন ডেস্ক : দর্শকপ্রিয় মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়া চলচ্চিত্রে অভিনয় করবেন, এ খবর সকলের জানা। চলচ্চিত্র নিয়েই তার এখন ব্যস্ত থাকার কথা। কিন্তু হঠাৎ করেই ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। ব্যস্ত জীবনে যেন সাময়িক বিরতি না পড়ে, তাই এখন সুস্থতার অপেক্ষায় আছেন নুসরাত ফারিয়া।
জ্বরটাকে তিনি সেভাবে গুরুত্ব দিচ্ছেন না। অবশ্য এ অসুখে কাতর হতে চানা না নবাগত এই নায়িকা। তার সঙ্গে যােগাযোগ করা হলে জ্বরাক্রান্ত কণ্ঠে বলেন, ‘১১ই মে রাত থেকে বেশ জ্বর জ্বর অনুভব করছিলাম। কিন্তু আজ দেখলাম বেশ অসুস্থবোধ করছি। তাই মেডিকেলে যাচ্ছি। মনে হচ্ছে বিষয়টা অত সিরিয়াস কিছু না। যে ভাবেই হোক আগামীকালের মধ্যে আমাকে সুস্থ হতে হবে।’
আবদুল আজিজ ও অশোক পতি পরিচালিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘প্রেমী ও প্রেমী’ ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি।