ঢাকাMonday , 11 May 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের আন্দোলনে যাচ্ছে শিক্ষক-কর্মচারী ফ্রন্ট

Link Copied!

TEACHERরাজশাহী প্রতিনিধি : রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে প্রত্যাহারের দাবিতে ২০ দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে সরকার সমর্থক জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট।
সোমবার বেলা ১১টায় নগরীর লক্ষ্মীপুর মোড়ে অনুষ্ঠিত ফ্রন্টের সমাবেশে সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্য আগামী ১৬ থেকে ২৫ মে পর্যন্ত বিভিন্ন থানা পর্যায়ে শিক্ষক সমাবেশ ও গণস্বাক্ষর সংগ্রহ, ২৭ মে সকল শিক্ষক কর্মচারীদের কালোব্যাচ ধারণ এবং ৪ জুন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী শিক্ষাবোর্ডের সামনে শিক্ষক-কর্মচারীদের প্রতীকী অনশন।
রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হায়াতকে অযোগ্য দাবি করে সমাবেশে শিক্ষক নেতারা বলেন, ড. আবুল হায়াত দুর্নীতিগ্রস্ত ও স্বেরাচারী। তিনি শিক্ষক কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বর্তমান সরকার বিরোধীদের পৃষ্ঠপোষক। অনুগত কয়েকজন কর্মচারী ব্যতিত বোর্ডের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীদের তিনি বিশ্বাস করেন না।
শিক্ষক নেতারা বলেন, নিজের প্রচারণায় বোর্ডের লাখ লাখ টাকা অপচয় করেছেন ড. আবুল হায়াত। শিক্ষাবোর্ডের সচিব, কলেজ পরিদর্শক, বিদ্যালয় পরিদর্শকসহ ডেপুটে আসা কর্মকর্তাসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি এবং শিক্ষাবোর্ডের দুর্নীতি তদন্তে আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিমকে অসহযোগিতা করেছেন তিনি।
সমাবেশ থেকে শিক্ষক নেতারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রাজশাহী আঞ্চলের উপ-পরিচালক শারমিন ফেরদৌসের বিরুদ্ধে শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এনে তাকেও সংশোধনের আহ্বান এবং অতীতের ন্যায় প্রথম দিন থেকেই বেসরকারি শিক্ষক কর্মচারীদের নতুন পে-স্কেলের অন্তর্ভূক্ত রাখা ও ননএমপিও শিক্ষক কর্মচারীদের এমপিও প্রদানের দাবি জানানো হয়।
উল্লেখ্য, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. আবুল হায়াতকে নিয়োগ দেয়ার পর থেকেই তাকে অপসারণের দাবিতে সরকার সমর্থক জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। এর আগেও নগরীতে মানববন্ধন, সংবাদ সম্মেলন, শিক্ষামন্ত্রী, রাজশাহী জেলার সব সংসদ সদস্যকে স্মারকলিপি দেয়া হয়েছে।